মধুখালীতে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সালেহীন সোয়াদ, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় মধুখালী পাবলিক লাইব্রেরীতে উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য আকমল হোসেন মৃদ্ধার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নওশেরুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সদস্য এ্যাড. মানিক মজুমদার, উপজেলা কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক, শাহ কুতুবুজ্জামান, গোপাল সিকদার প্রমূখ। এ সময় বক্তরা নিত্য পন্যের দাম লাগামহীন উল্লেখ করে বলেন সরকারকে গরীব জনগনের কধা মাথায় রেখে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আসন্ন রমজানে দরিদ্য মানুষ যেন টিসিবি পন্য পেতে পারে সে ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
সর্বশেষ
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: