একতারা সঙ্গীত একাডেমির পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে একতারা সঙ্গীত একাডেমির পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ চায় মধুখালী শিশু একাডেমির মাঠ প্রাঙ্গণে পুরুস্কার বিতরন করা হয়। একতারা সঙ্গীত একাডেমির সভাপতি বিষ্ণ পদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ নজরুল ইসলাম, মনোজিৎ মজুমদার, শিপ্রা রায়, মনিরা পারভিন, কপিল কুমার নাগ,হাসান মাহমুদ প্রমূখ। পুরুস্কার বিতরন শেষে সন্ধায় একতারা সঙ্গীত একাডেমির শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন একতারা সঙ্গীত একাডেমির সাধারন সম্পাদক নাহিদ হাসান সোহেল।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
সর্বশেষ
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: