রাঙ্গাবালীতে আনসার ও ভিডিপি সদস্যদের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার আয়োজন
মোঃ সুজন খান, স্টাফ রিপোর্টার
রাঙ্গাবালী,পটুয়াখালী
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় রাঙ্গাবালী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার পার্টির আয়োজন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে আয়োজন করা এ কর্মসূচিতে বাহিনীর সদস্য-সদস্যাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি কেবল উপহার বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এতে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা এবং বাহিনীর ঐক্যবদ্ধতার গুরুত্বকেও তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাকির হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সদস্যদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করা হলো। এটি বাহিনীর আত্মমর্যাদা এবং গৌরবময় ইতিহাসকে আরও উজ্জ্বল করেছে।”
উপস্থিত ছিলেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার, উপজেলা মহিলা প্লাটুন আনসার কমান্ডার, বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও দলনেত্রী এবং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারগন
সভা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এবং পরবর্তীতে ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সবার মধ্যে উৎসবের আনন্দ এবং একতার মনোভাব আরও দৃঢ় করেছে। এ সময় উপস্থিত সদস্যরা মহাপরিচালক মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
সর্বশেষ
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: