মতলব উত্তরে মাদকবিরোধী সমাবেশ
মাদক একটি সামাজিক ব্যাধি–জাবীর হুসনাইন সানীব
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানসহ থানার অফিসার ও ফোর্সের উপস্থিতিতে আয়োজিত র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিত, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
র্যালিটি কলাকান্দা ইউনিয়নের নীলনগর উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলারচর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
পরে মিলারচর বাজারে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব।
তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের যুবসমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রম শুধু অভিযানকেন্দ্রিক নয়, এটি একটি চলমান সামাজিক আন্দোলন। মতলব উত্তরকে মাদকমুক্ত রাখতে পুলিশ জনগণের পাশে থেকে কাজ করবে। মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে আরও বলা হয়, মাদক নির্মূলে পুলিশের কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
সর্বশেষ
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: