মঙ্গলবার ১ সেপ্টেম্বর, ২০২৬

সোলেমান লেংটার মাজার জিয়ারত করলেন যুবদল নেতা খায়রুল হাসান বেনু 

৩১ আগস্ট, ২০২৬ ২:২২:৩৪

চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর (বেলতলী) গ্রামের ঐতিহ্যবাহী গাউছে পাক শাহ্ সূফি সোলেমান লেংটার মাজার জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে তিনি বেলতলীতে অবস্থিত মাজারে গিয়ে জিয়ারত করেন। এসময় তিনি মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জিয়ারত শেষে খায়রুল হাসান বেনু বলেন, গাউছে পাক শাহ্ সূফি সোলেমান লেংটার মাজার এ অঞ্চলের মানুষের কাছে দীর্ঘদিনের ঐতিহ্য ও আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ স্থান। মাজার জিয়ারতের মাধ্যমে দেশ, দেশের মানুষ এবং সকলের শান্তি ও কল্যাণ কামনা করেছি।

এ সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ আলম মুরাদ, মীর শরীফ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি টিপু ফরাজী, সদস্য ইঞ্জি. শফিকুল ইসলাম, কবির সরকার, আল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামাল, যুগ্ম আহ্বায়ক রাজন শিকদার, যুবদল নেতা সোহেল রানা, আরিফ, এনামুল, কায়কোবাদ এবং ছাত্রদল নেতা শান্তসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় স্থানীয় নেতাকর্মী ও মাজারে আগত ভক্তদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD