ঢাকা মহানগর উত্তরের সব থানায় যুবদলের নতুন কমিটি গঠন প্রক্রিয়ার সার্বিক সমন্বয়ের দায়িত্বে জিয়া
বিশেষ প্রতিনিধি:
ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন সব থানায় আগামী ৪৫ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটি গঠন প্রক্রিয়ার সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি রফিক আহমেদ ডলার এবং ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেককে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন সব থানায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত তিন নেতাকে মহানগর উত্তর যুবদলের নেতাদের সঙ্গে সমন্বয় করে আগামী ৪৫ দিনের মধ্যে সব থানা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ মহানগর নেতাদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের কাজ সম্পন্ন করবেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন সব থানায় নতুন কমিটি গঠন করতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতাদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করবেন।
তারা আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী ৪৫ দিনের মধ্যে সব থানা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না














পাঠকের মন্তব্য: