বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মতলব উত্তরের নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীন মেলা বন্ধ

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৮:২৫

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি অভিযান পরিচালনা করে মেলাটি বন্ধ ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে নিশ্চিন্তপুর বাজারে একটি মহল জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই মেলার কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মেলা বন্ধে উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে, মেলার দ্বিতীয় দিনে আয়োজকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছে অনুমোদনের জন্য গেলে তিনি জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে অনুমোদন ছাড়া মেলা পরিচালনা না করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের মেলা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও মেলাটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের অভিযানের পর নিশ্চিন্তপুর বাজারের অনুমোদনহীন মেলার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো মেলা পরিচালনা না করার দাবি জানানো হয়েছে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD