সাড়ে ৯ লাখ টাকা ঋণ বিতরণ, আদায় সাড়ে ৭ লাখ
মতলব উত্তরে সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোটহলদিয়া বাজারে সোনালী ব্যাংক পিএলসি ফরাজীকান্দি শাখার উদ্যোগে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমে প্রায় সাড়ে ৯ লাখ টাকা ঋণ বিতরণ এবং সাড়ে ৭ লাখ টাকা ঋণ আদায় করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ছোটহলদিয়া বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির এসপিও মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনকালে এসপিও মো. আনোয়ার হোসেন বলেন, ব্যাংকের ঋণ সুবিধা সহজে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং নিয়মিত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করা হচ্ছে। ঋণ নিয়ে গ্রাহকরা যেন উৎপাদনশীল কাজে বিনিয়োগ করে স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে সময়মতো ঋণ পরিশোধের জন্য তিনি গ্রাহকদের প্রতি আহ্বান জানান।
সোনালী ব্যাংক পিএলসি ফরাজীকান্দি শাখার ম্যানেজার শ্রীবাস চন্দ্র পোদ্দার বলেন, গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সহজ শর্তে ঋণ সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনশীল কাজে বিনিয়োগের মাধ্যমে গ্রাহকরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। একই সঙ্গে ব্যাংকের ঋণ কার্যক্রমকে গতিশীল রাখতে নিয়মিত ঋণ আদায়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রাহকদের সহযোগিতায় ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে ফরাজীকান্দি শাখার ম্যানেজার শ্রীবাস চন্দ্র পোদ্দার, ঋণ কর্মকর্তা সোহান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঋণগ্রহীতারা উপস্থিত ছিলে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না














পাঠকের মন্তব্য: