শনিবার ১০ অক্টোবর, ২০২৬

মোহনপুর পর্যটনকেন্দ্রে উর্দ্ধমদী সপ্রাবি’র আনন্দমুখর শিক্ষা সফর

১০ অক্টোবর, ২০২৬ ৯:০৬:০৭

বিশেষ প্রতিনিধি:

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আনন্দ, বিনোদন ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০৫ নং উর্দ্ধমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ শিক্ষা সফরে খেলাধুলা, বিভিন্ন রাইডে চড়াসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উপভোগ করে শিক্ষার্থীরা।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্রে আয়োজিত এ শিক্ষা সফরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অঙ্ক দৌড়, মার্বেল দৌড়, ক্রিকেট বল নিক্ষেপসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পর্যটনকেন্দ্রের বিভিন্ন রাইডে চড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

শিক্ষা সফরের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালাহ উদ্দিন। তাঁর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল গণি তপাদার, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলাউদ্দিন খান, তাজুল ইসলাম, জয়নাল বকাউল, নজরুল ইসলাম সরকার, সাবেক সদস্য মমিন খান এবং সদস্য মোতালেব খান ও ছানাউল্ল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শিক্ষা সফর আয়োজনে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশীদ, আলমগীর হোসেন ও জাহিদুল ইসলাম।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করার পাশাপাশি পারস্পরিক বন্ধন, দলগত কাজের মানসিকতা ও সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। আনন্দময় পরিবেশে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেও এ আয়োজন সহায়ক হবে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD