ফরাজীকান্দিতে মেম্বার প্রার্থী ফরিদ আহমেদের সমর্থনে উঠান বৈঠক
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী ফরিদ আহমেদ হৃদয়ের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজী ওয়ালিউল্লাহ মিয়াজী। সমাজসেবক সফিক মিয়াজীর পরিচালনায় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে একজন জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধি প্রয়োজন। তাঁরা ফরিদ আহমেদ হৃদয়ের প্রতি সমর্থন জানিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন মো. ফারুক মিয়াজী, মো. মজিবুর রহমান মাল, বিল্লাল হোসেন গাজী, মো. সলেমান ঢালি, মো. শিবির মিয়াজী, মো. জিলানী মুন্সি, মো. মিন্টু মাজি (প্রবাসী), মো. মনির হোসেন বেপারী, মো. গফুর বেপারী ও মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
সর্বশেষ
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: