মতলব উত্তরে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীন বরণ
শামীম মিয়াজী:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসানের পরিচালনায় এবং মাসিয়াত সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা রবিউল ইসলাম, ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সজীব পাটোয়ারী, শাহিন কাদির এবং অভিভাবক সোহেল রানা, শরিফুল ইসলাম, মাহমুদা আক্তার, সুমি বেগম ও সিমা বেগম।
বক্তব্যে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসান বলেন, শিক্ষার্থীদের মানসম্মত দ্বীনি শিক্ষাদান ও আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে মাদ্রাসাটিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর উপজেলা পর্যায়ে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
সর্বশেষ
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,
Developed by RL IT BD
পাঠকের মন্তব্য: