শনিবার ২১ নভেম্বর, ২০২৬

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২১ নভেম্বর, ২০২৬ ৬:৩২:২৭

নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর আল-আমিন দাখিল মাদ্রাসা মাঠে এ খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক ও দুর্গাপুর ইউপির ১,২,৩নং ওয়ার্ড মহিলা মেম্বার পদপ্রার্থী মাকসুদা বেগম।
খেলা পরিচালনায় ছিলেন মোঃ মামুনুর রশিদ।

উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত প্রধান, দুর্গাপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতি বাদল হোসেন গাজী সহ আরো অনেকে।
খেলায় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ দল অংশগ্রহণ করে। ৩-০ গোলে অবিবাহিত একাদশ চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি মাকসুদা বেগম বলেন, মাদক থেকে দূরে থাকার অন্যতম কার্যকর উপায় হলো খেলাধুলা ও শরীরচর্চা। খেলাধুলা মানুষের শরীর সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ শেখায়।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD