সোমবার ৩০ নভেম্বর, ২০২৬

বদরপুরে মরহুম আলহাজ্ব ইদ্রিস আলী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

২৯ নভেম্বর, ২০২৬ ৯:২৭:৪৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুরে মরহুম আলহাজ্ব ইদ্রিস আলী সরকার (হাজী সাহেব) স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে
বদরপুর সোলেমানিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনালে মুখোমুখি হয় বড়চর একাদশ ও উত্তর ইমামপুর জুনিয়র একাদশ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। এতে ৩-২ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বড়চর একাদশ।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব ইদ্রিস আলী সরকার ছিলেন ৩ নং সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তাঁর স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD