প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ছিদ্দিকুর রহমানের অভিনন্দন

১৮ নভেম্বর ২০২৬, ৩:২১:২৫

আদনান আহমেদ প্রীতম :

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিদ্দিকুর রহমান।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ছিদ্দিকুর রহমান বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

ছিদ্দিকুর রহমান নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক জীবনের সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি নবগঠিত কমিটির সব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: