বড়বাইশদিয়া আব্দুল হাকিম বিদ্যালয়ের সভাপতি হলেন জুলহাস মিয়া

৩ নভেম্বর ২০২৬, ৪:২৬:১৬

 

স্টাফ রিপোর্টার,  রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৭১ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ জুলহাস মিয়া (মৃধা জুলহাস)।

 

তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির ছাত্র ও বৃত্তি কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

দীর্ঘদিন ধরে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তাঁর সভাপতি হিসেবে মনোনীত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

 

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, শিক্ষা ও সমাজসেবা খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা এবং নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তাঁরা আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

 

এদিকে, মোঃ জুলহাস মিয়াকে বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

 

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব হুসাইন। শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোঃ ফরহাদ মনি এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোঃ আনোয়ার হোসেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না