মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার

১৩ নভেম্বর ২০২৬, ১০:১২:৫২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নিখোঁজ ছাত্রদের অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

নিখোঁজ ছাত্ররা হলো, সিফাত (১০), পিতা রেহান উদ্দিন, গ্রাম বড়হলদিয়া, সাব্বির (১৫), পিতা মোতালেব বেপারী, গ্রাম-উদ্ধমদী ও সাকিন (১১), পিতা কাউছার প্রধান, গ্রাম- উত্তর সরদারকান্দি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, আবাসিক এ মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণত রাত মাদ্রাসাতেই কাটায়। প্রতি শুক্রবার সকালে তারা নিজ নিজ বাড়িতে গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করে পুনরায় মাদ্রাসায় ফিরে আসে। নিয়ম অনুযায়ী শুক্রবার সকালে ওই তিন শিক্ষার্থীও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে বাড়ি থেকে বের হওয়ার পর নির্ধারিত সময়ে মাদ্রাসায় না ফেরায় তাদের খোঁজখবর শুরু করেন অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান পেলে নিকটস্থ মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না